News71.com
 Bangladesh
 28 Nov 16, 09:42 AM
 275           
 0
 28 Nov 16, 09:42 AM

ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী আজ ।।

ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী আজ ।।

নিউজ ডেস্কঃ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ-এর দশম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শোক বাণী দিয়েছেন। তার পুত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পিতার মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর দোয়া কামনা করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে বিভিন্ন দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, আজ সকাল ১০টায় আজিমপুরস্থ কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল, বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনস্থ নগর ভবনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন