News71.com
 Bangladesh
 28 Nov 16, 03:47 PM
 340           
 0
 28 Nov 16, 03:47 PM

বাগেরহাটের কচুয়ায় যুবককে কুপিয়ে হত্যা ।।

বাগেরহাটের কচুয়ায় যুবককে কুপিয়ে হত্যা ।।

 

নিউজ ডেস্কঃ বাগেরহাটের কচুয়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিষম্বর রায় (৪৫) বাগেরহাটের মংলা উপজেলার চোপড়া গ্রামের মৃত নিলম্বর রায়ের ছেলে। তিনি পেশায় স’মিল শ্রমিক ছিলেন।

আজ সোমবার দুপুরে উপজেলার পিপুলজুড়ি গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীরুল ইসলাম মোল্লা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন