News71.com
 Bangladesh
 28 Nov 16, 03:49 PM
 344           
 0
 28 Nov 16, 03:49 PM

সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আরো ১ জন গ্রেফতার

সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আরো ১ জন গ্রেফতার

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় সাঁওতালদের ওপর হামালা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রবিবার রাতে শফিউল আলম নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাসপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

ক্ষতিগ্রস্থ সাঁওতালদের পক্ষে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মোট ২১ জনকে গ্রেফতার করা হলো। গোবিন্দগঞ্জ থানার এসআই আব্দুল গফুর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন