News71.com
 Bangladesh
 28 Nov 16, 10:54 PM
 332           
 0
 28 Nov 16, 10:54 PM

দেশের নৌপথ খননে ১২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ।।

দেশের নৌপথ খননে ১২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ।।

নিউজ ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের অভ্যন্তরীণ ৫৩টি নৌ-পথ উদ্ধারের জন্য সরকার ১২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছে। এ পর্যন্ত প্রায় এক হাজার নৌ পথ উদ্ধার করা হয়েছে এবং প্রায় তিন হাজার একর জমি পুনঃউদ্ধার করা হয়েছে। আজ সোমবার ঢাকায় বাংলা একাডেমীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অফিসার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের গত মেয়াদে বিআইডব্লিউটিএ ১৩টি ড্রেজার সংগ্রহ করেছে এবং এবছর আরো ২০টি ড্রেজার সংগ্রহের জন্য কার্যক্রম চলছে। মোংলা-ঘষিয়াখালি চ্যানেল পুনঃখনন করে নৌপথটি জাহাজ চলাচলের উপযোগী করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্ভীক’ও ‘প্রত্যয়’ নামে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ ক্রয় করা হয়েছে।

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর এম.মোজাম্মেল হক এবং অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম। পরে মন্ত্রী বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে সেবা কল্যাণ ট্রাস্টের এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন