News71.com
 Bangladesh
 01 Dec 16, 09:18 AM
 341           
 0
 01 Dec 16, 09:18 AM

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' নিহত ১।।

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' নিহত ১।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' ডাকাত সরদার দুলাল বাহিনীর প্রধান দুলাল হোসেন (৪২) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এদিকে, ডাকাতদের হামলায় আহত র‌্যাব সদস্য রোস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, নিহত ডাকাত সরদার বেলকুচি উপজেলার শমেষপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতির অভিযোগসহ বিভিন্ন থানায় দশটির অধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের এএসপি হাসিবুর রহমান হাসিব জানান, বুধবার রাত ১১টার দিকে ডাকাত সরদার দুলাল তার সহযোগীদের নিয়ে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় র‌্যাবের টহলরত সদস্যরা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা তাদের ওপর গুলি ছোড়ে।

তখন র‌্যাব পাল্টা গুলি ছুড়লে দুলাল ঘটনাস্থলে মারা যান এবং তার বাকি সহযোগীরা পালিয়ে যান। সেসময় ডাকাতদের হামলায় র‌্যাব সদস্য রুস্তম আলী আহত হন। উদ্ধার করা হয় দুইটি আগ্নেয় অস্ত্র। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন