News71.com
 Bangladesh
 01 Dec 16, 07:48 PM
 290           
 0
 01 Dec 16, 07:48 PM

বাংলাদেশে এ বছর এইডসে মৃত্যু ১৪১ জনের।। স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম

বাংলাদেশে এ বছর এইডসে মৃত্যু ১৪১ জনের।। স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম জানিয়েছেন, ২০১৬ সালে বাংলাদেশে এইডসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪১ জন। এ ছাড়া নতুন করে ৫৭৮ জন এইচআইভি/এইডসে সংক্রমিত হয়েছে বলে শনাক্ত হয়েছে ।

আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান ।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘের এইডস-বিষয়ক সংস্থা ইউএন এইডস এবং সরকারের জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন