News71.com
 Bangladesh
 01 Dec 16, 08:00 PM
 281           
 0
 01 Dec 16, 08:00 PM

২০১৭ সালে ব্যাংক ছুটি ২৩ দিন।।

২০১৭ সালে ব্যাংক ছুটি ২৩ দিন।।

নিউজ ডেস্ক: ২০১৭ সালের জন্য ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকের জন্য আগামী বছর সর্বমোট ২৩ দিন ছুটি রাখা হয়েছে ।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক ইব্রাহিম ভূইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে ।

প্রজ্ঞাপনে বলা হয়, বরাবরের মতো আগামী বছরেও দুই ঈদে সর্বোচ্চ ৩দিন করে ব্যাংক বন্ধ থাকবে। বাকি ছুটিগুলো একদিন করে ।

যেসব দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শব-ই-বরাত, শব-ই-কদর ও জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর, ব্যাংক ছুটি (দুইদিন), জন্মাষ্টমী, জাতীয় শোক দিবস, দুর্গাপূজা, আশুরা, ঈদ-ই মিলাদুন্নবী, বিজয় দিবস, বড়দিন ।

এরমধ্যে কিছু ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ।

এসব ছুটির মধ্যে ১০ দিন শুক্র ও শনিবারে পড়েছে। ২০১৬ সালে মোট ছুটি ছিল ২৩ দিন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন