News71.com
 Bangladesh
 02 Dec 16, 10:41 AM
 278           
 0
 02 Dec 16, 10:41 AM

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৯ বছর পৃর্তি আজ।।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৯ বছর পৃর্তি আজ।।

নিউজ ডেস্কঃ তিন পার্বত্য জেলায় আজ ২ ডিসেম্বর শুক্রবার ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ তথা ‘শান্তি চুক্তি’র ১৯ বছর পূর্তি পালিত হবে। দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দ্বিধাবিভক্ত (সন্তু লারমা ও এমএন লারমা) পক্ষ পালন করবে পাল্টাপাল্টি প্রতিবাদী গণসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি। অবশ্য এদিন সরকারের সাফল্য তুলে ধরতে সরকারি দল ও পার্বত্য জেলা পরিষদগুলোর পাশাপাশি নানান কর্মসূচির আয়োজন করবে পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে ভূমিকা পালনকারী সেনাবাহিনী।

এ ছাড়া সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) উদ্যোগে দিবসটিকে পালনের জন্য নেওয়া হয়েছে নানা কর্মসূচি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দিনটিকে পালন উপলক্ষে গ্রহণ করেছে আলোচনা সভা ও গণ-সমাবেশের। অপরদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আজ সকাল ১০টায় ঢাকায় হোটেল সুন্দরবনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এক আলোচনা সভার আয়োজন করেছে।

এদিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদনকে আওয়ামী লীগের জন্য বড় সাফল্য— এই বিবেচনায় তিন পার্বত্য জেলায় আওয়ামী লীগও পালন করবে নানা কর্মসূচি। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নানান কর্মসূচির ভেতর দিয়ে দিবসটি পালন করবে। সকালে র‍্যালি এবং পরে খাগড়াছড়ি পৌর মিলনায়তনে আলোচনা সভা ও বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে স্থানীয় সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগে ‘শান্তি কনসার্ট’ অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন