
নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি) ।
তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ব্যাটালিয়নে জমা রাখা হবে এবং পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে ।
গতকাল বৃহস্পতিবার রাতে ২ টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টহলদল টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ ইয়াবা পিস উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা ।
তাছাড়া সাবরাং বিওপি চৌকির টহলদল ৫নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ২০ ইয়াবা পিস উদ্ধার করা হয় ।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা ।