News71.com
 Bangladesh
 02 Dec 16, 11:30 AM
 279           
 0
 02 Dec 16, 11:30 AM

মিয়ানমারের সঙ্গে ফুটবল ম্যাচ বাতিল করলো মালয়েশিয়া।।

মিয়ানমারের সঙ্গে ফুটবল ম্যাচ বাতিল করলো মালয়েশিয়া।।

 

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর জুলুম, নির্যাতন, হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সারাবিশ্বে ।

মানববন্ধন, সমাবেশ হচ্ছে রাস্তায় রাস্তায়। এবার প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে অনূর্ধ্ব-২২ ফুটবলের ২টি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া ।
 
মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের এক মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ।
 
সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার মন্ত্রিসভা গত সপ্তাহে এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছে ।

মিয়ানমারের ইয়াঙ্গুনে ৯ ও ১২ই ডিসেম্বর প্রীতি ম্যাচ ২টি হওয়ার কথা ছিল। জাতীয় ফুটবল দল হারিমাউ মালয়েশিয়া এক টুইটারে বার্তায় জানায়, মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যকার অনূর্ধ্ব-২২ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি বাতিল করা হয়েছে ।

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনা-পুলিশের রক্তক্ষয়ী দমনপীড়নের প্রতিবাদে মালয়েশিয়া এ পদক্ষেপ নিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন