News71.com
 Bangladesh
 02 Dec 16, 02:00 PM
 285           
 0
 02 Dec 16, 02:00 PM

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর তুলে দেয়ার সিদ্ধান্ত সরকারের এক ধরনের ষড়যন্ত্র ।। বিএনপি মহাসচিব

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর তুলে দেয়ার সিদ্ধান্ত সরকারের এক ধরনের ষড়যন্ত্র ।। বিএনপি মহাসচিব

নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জিয়াউর রহমানের কবর তুলে দেয়ার সিদ্ধান্ত সরকারের এক ধরনের ষড়যন্ত্র।' আজ শুক্রবার সকালে চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের কবর তুলে দেয়ার সিদ্ধান্ত সরকারের হটকারিতা। এটা এক ধরনের ষড়যন্ত্র। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া সরকারের আরেক ষড়যন্ত্র। আসলে সরকার চায় বিএনপি রাজনীতি থেকে সরে যাক।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামা ওবায়েদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন