
নিউজ ডেস্ক : ঝিনাইদহের ৬ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬১ ও অগ্নেয়াস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গতকাল বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাত থেকে আজ শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয় ।
এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৩, শৈলকুপা ১২, হরিণাকুণ্ডুতে ৬, কালীগঞ্জ ১২, কোটচাঁদপুর ৩, মহেশপুর ৪ ও ডিবি পুলিশ একজনকে আটক করেছে ।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহের ৬ উপজেলা থেকে ৬১ জনকে আটক করা হয়েছে ।
অন্যদিকে নাশকতার পরিকল্পনা করছিলেন এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে বিদ্যুৎ বিশ্বাস (১৮) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় ।
এদিকে, কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের মোবারক খানের ছেলে চাঁদ আলী খাঁ (৫৪) ও মামুনসিয়া গ্রামের সিদ্দিকুর রহমান (৪০) নামে দু’জনকে ৫টি বোমাসহ আটক করা হয় ।