
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনা বিশ্বনেত্রী, মহান বিজয়ের মাস এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করছি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের। আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চাই সেই সঙ্গে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য শুক্রবার জুমায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ব্যরিষ্টার এম এনামুল হক ইমন। তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে, আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে প্রত্যেক ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে গঠন করব ইনশাল্লাহ, আওয়ামীলীগ সরকার স্থানীয় সরকার শক্তিশালী করন হিসেবে কাজ করে যাচ্ছেন। শুক্রবার সকালে আওয়ামীলীগের উদ্যোগে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার হতে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী। উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আমজাদ ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল আফিন্দী’র যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ,উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, আ’লীগ নেতা ও বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাকিম আহমেদ, জেলা যুবলীগ নেতা আব্দুল আজাদ, উপজেলা আ’লীগ নেতা আসাদ আল আজাদ, আবুল কালাম সরকার, সায়েম পাঠান, সাবেক যুবলীগের আহবায়ক আবুল খয়ের, যুবলীগ নেতা শিরিন তালুকদার, আবু তাহের তালুকদার প্রমুখ। পরে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।