News71.com
 Bangladesh
 03 Dec 16, 09:26 AM
 276           
 0
 03 Dec 16, 09:26 AM

কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ দুপুরে ।।

কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ দুপুরে ।।

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আজ শনিবার দুপুর ১২টায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় দেশের সর্বশেষ বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন