News71.com
 Bangladesh
 03 Dec 16, 09:34 AM
 279           
 0
 03 Dec 16, 09:34 AM

হরিপুর সীমান্তে দু-দেশের স্বজনদের মিলন মেলা

হরিপুর সীমান্তে দু-দেশের স্বজনদের মিলন মেলা

নিউজ ডেস্ক: শুক্রবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কোঁচল ও চাঁপাসার এবং ভারতের নাড়গাঁও ও মাকারহাট সীমান্তের তাঁরকাটার এপার-ওপারে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার লাখো মানুষের উপস্থিত যেন মিলন মেলায় পরিণত হয়।
বর্ষ পুঞ্জিকা অনুযায়ী হিন্দু সম্প্রদায় প্রতি বছর শ্রী-শ্রী জামর কালির জিউ (পাথরকালী) পুঁজা উপলক্ষ্যে মেলা উদযাপন করে থাকেন। আর এ পুঁজা উপলক্ষে প্রতি বছরে এই দিনে দূরদূড়ান্ত থেকে দু-দেশের স্বজনরা ভীর জমায় সীমান্তের ৩৪৫ ও ৩৪৬ নং পিলার এলাকায়। প্রতি বছরের ন্যায় এবারও শুক্রবার সকাল থেকে দূরদূড়ান্ত থেকে দু-দেশের স্বজনরা সীমান্তে সমবেত হতে থাকে। স্বজনদের সাথে দেখা ও কথা বলার জন্য সকাল থেকে সীঁমান্তের এপার-ওপারে দাড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় দু-দেশের হাজার হাজার মানুষকে। শেষ পর্যন্ত দুপুর ১২ টায় স্বজনদের ধরে রাখতে পারেনি দু-দেশের সীমান্ত রক্ষা বাহিনী। তাঁরকাটার গেট না খুললেও অনানুষ্ঠানিকভাবেই তাঁরকাটার এপারে-ওপারে দাড়িয়ে স্বজনদের দেখা ও কথা হয় একে অপরের সঙ্গে। আদান-প্রদান হয় নানা রকমের খাদ্য ও পন্য সামগ্রী। স্বজনদের সাথে দেখা করতে আসা দিনাজপুর জেলার কাহারল উপজেলার বাসিন্দা হাজেরা বেগম (৬৫) জানান, এবার দেখা করেছেন তার ছোট ভাই মুসার সঙ্গে। স্বাধীনতার সময় আমার বিয়ে হয়। সর্বশেষ ২০ বছর আগে বাবা-মা ও ভাই-বোনদের সাথে আমার দেখা হয়েছিল। ২০ বছর পর আজ ভাই-বোনদের সাথে দেখা পেয়ে খুব আনন্দিত হয়েছি। ভারতের স্বজনদের সঙ্গে দেখা করতে আসা রহিমা, শাকির. মাজেদা, লক্ষীরানী, গিতাদেবী সরেন মাড্ডীসহ একাধিক ব্যক্তি তাঁরকাটার এপার-ওপারে দাড়িয়ে নিজনিজ স্বজনদের সাথে কথা বলে এবং কাটাতাঁরের ফাঁক দিয়ে মিষ্টি ও কাপড়-চোপড় দিতে পেড়ে আনন্দর অনুভুতির কথা ব্যক্ত করেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন