
নিউজ ডেস্ক: বেনাপোল সীমান্ত থেকে দেড় কেজি হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ।
যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় ।
এরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সোবহান গাজির ছেলে হবিবার রহমান হবি (৩৫) ও আহম্মেদ আলীর ছেলে শওকত আলী (৪০) ।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হোসেন জানান, বেনাপোলের সাদিপুর গ্রামের আকবারের বাড়িতে হেরোইনের একটি বড় চালান বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় ।
পরে দেড় কেজি হেরোইনসহ হবি ও শওকতকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে পাঠানো হবে ।