News71.com
 Bangladesh
 03 Dec 16, 01:22 PM
 292           
 0
 03 Dec 16, 01:22 PM

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৬ ডিসেম্বর শুরু।।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৬ ডিসেম্বর শুরু।।

 

নিউজ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি ৬ই ডিসেম্বর শুরু হবে ।

চলবে ২০ই ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) ১ম বর্ষের ক, খ, গ, ঘ ও ঙ ইউনিটের ভর্তি ৬ই ডিসেম্বর থেকে শুরু হবে ।

ক, খ, গ এবং ঘ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি ৬, ৭, ৮ ও ১১ই ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি  ১৮, ১৯ ও ২০ই ডিসেম্বর ।

ঙ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি ১১, ১৩ ও ১৪ই ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১৮, ১৯ ও ২০ই ডিসেম্বর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন