News71.com
 Bangladesh
 12 Mar 16, 03:04 AM
 669           
 0
 12 Mar 16, 03:04 AM

পবায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত।।

পবায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত।।

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর পবা উপজেলায় ট্রাকচাপায় রাজন শেখ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী জীবন হোসেন(১৫)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজন শেখ দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে।

গুরুতর আহত জীবন হোসেনকে (১৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ট্রাকসহ (ঢাকা মেট্রো ট ১৪-৬৯৯২) চালককে আটক করেছে পুলিশ। ট্রাক চালকের নাম মনিরুল ইসলাম (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজন ও জীবন মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় তারা নওহাটা বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজন নিহত হয়। আটক ট্রাক চালককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন