News71.com
 Bangladesh
 04 Dec 16, 12:08 PM
 292           
 0
 04 Dec 16, 12:08 PM

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা।।

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রবিবার ভোরে এক যুবক উপজেলার বর্ধনবাড়ি গ্রামের সেকান্দর আলীর ঘরে ঢুকে চুরির চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে ওই যুবক দৌঁড়ে পালাতে থাকে। গ্রামবাসী এ সময় তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। সকালে তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ফয়সল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন