News71.com
 Bangladesh
 04 Dec 16, 05:51 PM
 287           
 0
 04 Dec 16, 05:51 PM

'আকাশপথকে শত্রু‍মুক্ত রাখতে বিমান বাহিনী সক্ষম'।। প্রধানমন্ত্রী

'আকাশপথকে শত্রু‍মুক্ত রাখতে বিমান বাহিনী সক্ষম'।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বাংলাদেশের বিমান বাহিনী এখন অনেক শক্তিশালী এবং আকাশপথকে সর্বদা শত্রু‍মুক্ত রাখতে সক্ষম।'


আজ রবিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শক্তিশালী বিমান বাহিনী গঠন করা। আমরা আজ সেটি করতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০০ সালে বিমান বাহিনীর জন্য মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন