News71.com
 Bangladesh
 04 Dec 16, 05:52 PM
 314           
 0
 04 Dec 16, 05:52 PM

কুমিল্লায় জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক।।

কুমিল্লায় জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান আতিকীসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বৈঠকে মিলিত হন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই মাদ্রাসাটি ঘিরে ফেলে। পরে সেখান থেকে গোপন বৈঠকে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, জামায়াত নেতা আলমগীর সরকার ও অধ্যাপক আবদুল মতিনসহ ২২ জামায়াত- শিবির নেতাকর্মীকে আটক করা হয়।

রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন