
নিউজ ডেস্ক: রাজধানীর পল্টন থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছরের ৫ই এপ্রিল দিন ধার্য করেছেন আদালত ।
আজ আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ই ডিসেম্বর পল্টন থানাধীন ফকিরাপুল মোড়ে আসামিরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ।
এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন ।