
নিউজ ডেস্ক: মেহেরপুরে বিশেষ অভিযানের তৃতীয় দিনে গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার আরো ৪১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে সদর, গাংনী, মুজিবনগর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ।
পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা সদর থানা এলাকার ৮জন, গাংনী থানার ১৩ জন এবং মুজিবনগর থানার ৩জন। এ ছাড়া অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ।
এ নিয়ে বিশেষ অভিযানে গত ৩ দিনে বিভিন্ন মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ জানান , "বিশেষ অভিযানের তৃতীয় দিনে আটক ৪১ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । "