
নিউজ ডেস্ক: ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ।
এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি ।
সফরের তারিখ এবং অন্যান্য বিষয় নির্ধারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকায় বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ।
শেখ হাসিনার এ সফর ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘কল্পনাপ্রসূত’ বলেও আখ্যায়িত করা হয়েছে ওই প্রতিবেদনে ।