News71.com
 Bangladesh
 12 Mar 16, 05:58 AM
 727           
 0
 12 Mar 16, 05:58 AM

চুয়াডাঙ্গা সদরের ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ।।

চুয়াডাঙ্গা সদরের ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ।।

নিউজ ডেস্কঃ আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের শিশুস্বর্গ পার্কের কাছে চুয়াডাঙ্গা সদরের ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় আরও একজন আহত হন। নিহত ভুলু হোসেন (২২) চুয়াডাঙ্গা শহরের জ্বিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে এবং আহত আকাশ হোসেন (২১) একই এলাকার বাবলু হোসেনের ছেলে।জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন এদেরকে সংগঠনের কর্মী বলে দাবি করেছেন।

স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভুলু।’আহত আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন www.news71.com কে জানিয়েছেন , আজ বেলা ১টার দিকে ৭-৮ জন যুবক শিশুস্বর্গ এলাকায় গিয়ে ভুলু হোসেন ও আকাশ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পারে তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় ভুলু হোসেন মারা যায় ।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা মামলা না হলেও পুলিশ কর্মকর্তা বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের পরিচয় জানা গেছে । দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন