News71.com
 Bangladesh
 05 Dec 16, 04:39 PM
 267           
 0
 05 Dec 16, 04:39 PM

জিয়ার কবর না থাকলে স্থাপনা ভেঙে ফেলা দরকার ।।  প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.  হাছান মাহমুদ

জিয়ার কবর না থাকলে স্থাপনা ভেঙে ফেলা দরকার ।।  প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.  হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর না থাকলে অবশ্যই সেটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে। আর কবর না থাকলে প্রতারণারও বিচারও করতে হবে।’ 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির প্রথম প্রশ্ন হচ্ছে সেখানে আসলে জিয়াউর রহমানের কবর আছে কিনা? সেখানে প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের কবর আছে কিনা, সেটি খুঁজে বের করা দরকার।’ এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন, গত কয়েক দিনে বিএনপির প্রার্থী এবং তাদের নেতাদের বক্তব্যে মনে হচ্ছে বিএনপি আসলে নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে অংশ নেয়নি।

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সেলিনা হায়াত আইভী এতোদিন ধরে যে কাজ কর্ম করেছেন তাতে তিনি অবশ্যই জয়লাভ করবেন। ১৪ দলও আইভীর পক্ষে ঐক্যবদ্ধ। তারা বুঝতে পেরেছে তাদের প্রার্থীর জয়লাভের কোনো সম্ভাবনা নাই।’

আওয়ামী লীগের কোনো নেতা, সংসদ সদস্য বা এমপি সেখানে যেতে পারছেন না বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। আওয়ামী লীগের ইতিহাস বাদ দিয়ে জাতীয় ইতিহাস সম্ভব নয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, নতুন প্রজন্ম জানে না ১৯৪৭ পর থেকে দীর্ঘ ৯ বছর পাকিস্তানের সংবিধান ছাড়াই চলছিল। তারপর সোহরাওয়ার্দীর হাত ধরে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে। তিনি দেশের গর্ব।

সভায় ড. হাছান মাহমুদ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওই স্থানে কবর আছে কিনা, তা শনাক্তের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। এ সময় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমার মানিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাংলাদেশ শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন