News71.com
 Bangladesh
 05 Dec 16, 04:40 PM
 265           
 0
 05 Dec 16, 04:40 PM

মেহেরপুরে বিশেষ অভিযানে ৩১ আসামি গ্রেপ্তার ।।

মেহেরপুরে বিশেষ অভিযানে ৩১ আসামি গ্রেপ্তার ।।

 

নিউজ ডেস্কঃ  মেহেরপুরে বিশেষ অভিযানের চতুর্থ দিনে গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন মামলার আরো ৩১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জি আর (জেনারেল রেজিস্ট্রার) মামলায় ১০ জন, সি আর (কোর্ট রেজিস্ট্রার) মামলায় ১৮ জন এবং অন্যান্য মামলায় ৩জন আসামি রয়েছে। এনিয়ে বিশেষ অভিযানে গত চার দিনে বিভিন্ন মামলায় ১২৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গতকাল রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত পুলিশ সুপার আনিছুর রহমানের নির্দেশে সদর, গাংনী, মুজিবনগর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ বলেন, বিশেষ অভিযানের চতুর্থ দিনে আটক ৩১ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন