
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারাখানা স্থানান্তর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের মৃদু লাঠিচার্জে দুইজন আহত হয়েছেন।
এ ঘটনায় সনিয়া নামে এক গার্মেন্ট কর্মী ও মাহফুজ নামে এক পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুবুর রহমান জানান, মিরপুর দুই নম্বর সেকশনে সনি সিনেমা হলের পাশে রেজাউল ইসলামের মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা গাজীপুরে স্থানান্তরের কথা। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে তিন মাস আগে নোটিশ দেয়। আজ সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানায় তালা দেখে তারা উত্তেজিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠি চার্জ করে।