
নিউজ ডেস্কঃ ফেনীতে অভিযান চালিয়ে আট হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, পরিবেশ অফিসের সহকারী পরিচালক আনারকলি, পরিদর্শক মমিনুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফেনী বাজারে অভিযান চালায়।
এ সময় মরিচপট্টির ইতালি ভবনের তিনটি তলা থেকে বিক্রয় নিষিদ্ধ আট হাজার কেজি পলিথিন জব্দ করা হলেও মার্কেটের মালিককে পাওয়া যায়নি। একই সময় আদালত অবৈধ পলিথিন রাখার দায়ে পানপট্টির ইসলাম প্লাস্টিকের মালিক রফিকুল ইসলামকে চার হাজার টাকা জরিমানা করা হয়।