News71.com
 Bangladesh
 05 Dec 16, 04:53 PM
 261           
 0
 05 Dec 16, 04:53 PM

মিয়ানমারে রোহিঙ্গাদের রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন ।।

মিয়ানমারে রোহিঙ্গাদের রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন ।।

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মানবাধিকার কমিশন নামে একটি সংগঠন। আজ সোমবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের জেলা ও মহানগর শাখা এ মানববন্ধনের আয়োজন করা হয় ।

সংগঠনের জেলা সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ বিষু, মো. ফয়সাল, মো. মিলনসহ অন্যান্যরা। বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন