News71.com
 Bangladesh
 05 Dec 16, 04:55 PM
 268           
 0
 05 Dec 16, 04:55 PM

ভারতের পাঞ্জাবে মঞ্চেই অন্ত:সত্ত্বা নর্তকীকে গুলি করে হত্যা ।।

ভারতের পাঞ্জাবে মঞ্চেই অন্ত:সত্ত্বা নর্তকীকে গুলি করে হত্যা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিয়ে বাড়িতে বরের বন্ধুদের সঙ্গে নাচ করতে রাজি না হওয়ায় প্রকাশ্যে নর্তকীকে গুলি করা হয়। এরপরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ২২ বছর বয়সী কুলবিন্দর সিংহ নামে ওই নর্তকী সন্তানসম্ভবা ছিলেন। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে 

সূত্রে জানা গেছে, ভারতের পাঞ্জাবের ভাতিন্ডার স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলের বিয়ে উপলক্ষ্যে চলছিল নাচ-গান। মঞ্চে নাচ করছিলেন বেশ কয়েকজন নর্তকী। নাচ চলাকালীন হঠাতই শোনা যায় বন্দুকের আওয়াজ। কিছু বুঝে ওঠার আগে স্টেজেই লুটিয়ে পড়েন ওই শিল্পী। এরপর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর ।

থানা পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় বরের বন্ধুরা স্টেজে উঠে নাচ করতে চেয়েছিল। কিন্তু সেই দাবি মানা হয়নি। প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে তাদের মধ্যে বিল্লা নামে একজন খুব কাছ থেকে গুলি চালায়। গুলি গিয়ে লাগে কুলবিন্দরের মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর। পুলিশ আরো জানায়, বিল্লাসহ ৪জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন