News71.com
 Bangladesh
 05 Dec 16, 04:59 PM
 276           
 0
 05 Dec 16, 04:59 PM

ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বেড়ে হচ্ছে তিনগুণ ।।

ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বেড়ে হচ্ছে তিনগুণ ।।

নিউজ ডেস্কঃ ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বর্তমান দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এ আইনটি ইলাবোরেট করার জন্যে আইনমন্ত্রীর নেতৃত্বে ভূমি সচিব ও প্রতিরক্ষা সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ।

এ কমিটি পাবলিক পারপাজ ও পাবলিক ইন্টারেস্ট বিষয়ে অধিগ্রহণ বলতে কি বুঝায়-তা আলোচনা করে ঠিক করবেন। চলমান ভূমিগ্রহণ আইন-১৯৮২ সালের মার্শাল আমলে করা জানিয়ে তিনি বলেন, আইনটি যুগোপযোগী করা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত হয়েছে ।

তাছাড়া আজকের মন্ত্রিসভা বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক অধ্যাদেশ-২০১৬ আইন আকারে জারি করা হয়েছে। অনুমোদন পেয়েছে বাংলাদেশ লজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস আইন-২০১৬ খসড়াও। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। জানানো হয়েছে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর জাপান সফর বিষয়টি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন