
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদের ৩টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাবাহী আরও ৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোররাত পর্যন্ত নাফ নদে টহল দেয়ার সময় ওই নৌকাগুলোকে ফেরত পাঠানো হয় ।
আজ সোমবার সকালে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। এ সময় প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন করে রোহিঙ্গা ছিল বলে জানায় বিজিবি ।