News71.com
 Bangladesh
 05 Dec 16, 06:07 PM
 269           
 0
 05 Dec 16, 06:07 PM

সরকার ও বিরোধী দলের ১৩তম সংসদ অধিবেশন শুরু ।।

সরকার ও বিরোধী দলের ১৩তম সংসদ অধিবেশন শুরু ।।

নিউজ ডেস্কঃ সরকার ও বিরোধী দলের সদস্যদের অংশগ্রহণে দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টা ১৪ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে ।

এই অধিবেশনটি চলতি বছরের শেষ অধিবেশন। এরপর জানুয়ারিতে বসবে ইংরেজি নতুন বছর ২০১৭ সালের প্রথম অধিবেশন, যেটি শীতকালীন অধিবেশন হিসাবে পরিচিত। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনের প্রথমদিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন, পরে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন