News71.com
 Bangladesh
 05 Dec 16, 06:14 PM
 297           
 0
 05 Dec 16, 06:14 PM

ঝিনাইদহে ৬ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ আটক ৮৪ ।।

ঝিনাইদহে ৬ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ আটক ৮৪ ।।

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের ৬ উপজেলায় গতকাল রবিবার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বোমা, গুলি, মাদকসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ।

এ অভিযানের সময় কোটচাঁদপুর থেকে ৭টি গুলি ও ৩টি বোমা, ঝিনাইদহ থেকে ৪৫ পিস, শৈলকুপা থেকে ১০ পিস, মহেশপুর থেকে ৩ পিস ইয়াবা ও হরিণাকুণ্ডুতে ১টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, "পুলিশের বিশেষ অভিযানের আওতায় ৬ উপজেলায় রাতভর অভিযান চালিয়ে বোমা, গুলি, মাদকসহ জামায়াত কর্মী ও ২ চরমপন্থিসহ ৮৪ জনকে গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩৫ জন, শৈলকুপায় ১১, হরিণাকুণ্ডুতে ৫, কালীগঞ্জে ১৫, কোটচাঁদপুরে ৮, মহেশপুরে ০৭ জন এবং জেলার বিভিন্ন এলাকার ৩ জন রয়েছেন"।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন