
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর থেকে গোপালগঞ্জ কাশিয়ানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ ।
আজ সোমবার ভোররাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির। আটক ৩জন ওই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিলো বলে থানা সূত্রে জানা গেছে ।