
নিউজ ডেস্কঃ গোপন বৈঠকের সময় নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের আমিরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ।
আজ সোমবার সকাল ৭টার দিকে জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামে হামিদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় আরো বেশ কিছু জামায়াতকর্মী পালিয়ে যায় ।
আটকরা হলেন, উপজেলা জামায়াতের আমির সাদের হোসেন (৪৬), উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক জামিয়ার রহমান (৫৫), সুরাহ সদস্য আকবর আলী (৫৫), কামরুজ্জামান (৪৫) ও রাশেদুজ্জামান (৪৩) ।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দলগত ভাবে গোপনে উক্ত বাড়িতে বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।