News71.com
 Bangladesh
 05 Dec 16, 06:22 PM
 260           
 0
 05 Dec 16, 06:22 PM

সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক ।।

সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক ।।

নিউজ ডেস্কঃ কিউবা বিপ্লবের প্রধান নেতা ও দেশটির সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের মন্ত্রিসভা ।

সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রকাশ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান ।

তিনি বলেন, ‘বৈঠকের শুরুতে মন্ত্রিসভা একটি শোক প্রস্তাব গ্রহণ করে। কিউবার প্রয়াত রাষ্ট্রপতি মহান নেতা ফিদেল কাস্ত্রোর উপরে বিস্তারিত শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সেটা সর্বসম্মতভাবে গৃহীত হয়। কিউবা বিপ্লবের প্রধান নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো গত ২৬শে নভেম্বর ৯০ বছর বয়সে মারা যান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন