
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক মাতসুশিরো হোরিগুচি বাংলাদেশ সফরে এসেছেন। আজ সোমবার তার সম্মানে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই)উদ্যোগে আজ হোটেল সোনারগাঁও এক লাঞ্চ মিটিং এর আয়োজন করা হয় ।
বৈঠকে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, ফার্স্ট সেক্রেটারি তাকাশি শিমোকেয়োদা, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূতদ্বয় জামিল মজিদ, আশরাফুদৌলা, পরিচালক কেই কাওয়ানো, শামসুল আলম, টাকেশি ওকামোতো ।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, হিদেকী তানাকা, জেবিসিসিআই এর অনানারি পরিচালক ড. একেএম মোয়াজ্জেম হুসেইন, মেম্বার ড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক তারিক রাফি ভূঁইয়া, এডভাইজার আক্তারুজ্জামান, আব্দুল হক, স্ট্যান্ডিং কমিটির সচিব মাসুদ করিম প্রমুখ ।
অধ্যাপক মাতসুশিরো হোরিগুচি বাংলাদেশের বর্তমান শান্তিপূর্ণ প্রেক্ষাপটে জাপানী বিনিয়োগের ব্যাপারে গুরুত্বারোপ করেন ।