
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি ও জনগণের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে ভীমখালী ইউনিয়ন পরিষদ হল রুমে ওই আলোচনা সভা অনুষ্টিত হয়।
আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও গেইন সংস্থার সহযোগীতা ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিন যুক্তলবণ ব্যবহারে জনপ্রতিনিধি ও জনগণের সাথে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. দুলাল মিয়া।
দি হাঙ্গার প্রজেক্ট ইউসি সাইফ উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পি পেশার গ্রুপে’র জামালগঞ্জ উপজেলার সমন্বয়কারী মো. মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট’র সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. আব্দুল হালিম, স্বাস্থ্য পরিদর্শক জতিন্দ্র কুমার দাস, সুজন’র সদস্য মো. জহিরুল হক, মোশারফ হোসেন, শিক্ষক বিমূল পুরকায়স্থ, করুনা সিন্ধু তালুকদার, সাংবাদিক বাপ্পী বর্মন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি সদস্যা রেহেনা আক্তার, সাফিয়া, নেহারুন, ইউপি সদস্য রনজিৎ, আবু লেইচ, এতরাজ, ওয়াকিব, গন্যমান্য ব্যক্তি ইকবাল হোসেন, জহির রায়হান, সহিবুর রহমান, আনোয়ার পারভেজ, শাহ জাহান, শাহ রোকন, ভীমখালী ইউপি সমন্বয়কারী জ্যোতিময় দাস প্রমুখ। মো. আব্দুল হালিম, ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিন যুক্তলবণ ব্যবহার সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন এবং তৃণমুল পর্যায়ে এ বিষয়ে জন সচেতনতার জন্য উঠান বৈঠক করা হচ্ছে বলে জানান।