News71.com
 Bangladesh
 05 Dec 16, 06:43 PM
 325           
 0
 05 Dec 16, 06:43 PM

জামালগঞ্জে ৪৫তম মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

জামালগঞ্জে ৪৫তম মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ৪৫ তম বিজয় দিবস পালনের লক্ষে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) তানিয়া সুলতানা। প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া,মহিলা ভাইসচেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,উপজেলা আ:লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড: আসাদ উল্লাহ সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা ড: সাফায়েত আহমদ সিদ্দিকী,থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ফেনারবাকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার,উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,উপজেলা আ:লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান গন,সরকারী বেসরকারী প্রতিষ্টানের প্রধানগন, বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক,উপজেলার বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক গন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন