News71.com
 Bangladesh
 06 Dec 16, 11:33 AM
 286           
 0
 06 Dec 16, 11:33 AM

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, আহত ৬ ।।

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, আহত ৬ ।।

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয় পুলিশ। উপজেলার পুরাতন মঠমুড়া গ্রামে মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।

গাংনী থানার ওসি আহসান হাবীব এ খবর নিশ্চিত করে বলেন, ‘একদল ডাকাত ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘিরে ফেললে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় আধাঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিন ডাকাতের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।’

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, দুটি তাজা বোমা ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি আহসান। আহত পুলিশ সদস্যদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন