News71.com
 Bangladesh
 06 Dec 16, 01:34 PM
 332           
 0
 06 Dec 16, 01:34 PM

সেন্টমার্টিনে ৬ লাখ ইয়াবাসহ আটক ৪।।

সেন্টমার্টিনে ৬ লাখ ইয়াবাসহ আটক ৪।।

 

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে  ৬ লাখ পিস ইয়াবাসহ ৪ মাঝিমাল্লাকে আটক করা হয়েছে ।

এ সময় তাদের ব্যবহত একটি ট্রলার জব্দ করা হয়। আজ মঙ্গলবার পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড ।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. মো. নাফিউর রহমান জানান, আজ মঙ্গলবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া এলাকার অভিযান চালিয়ে ৪ মাঝিমাল্লাসহ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয় ।

আটকরা হলেন, উপজেলার হাবিব ছড়ার বাবুল মিয়া, মো. জমির, ইদ্রিস ও মো. জুবাইর। তিনি আরো জানান, একই দিন রাতে পশ্চিম সমুদ্রে পরিত্যক্ত অবস্থায় আরো সাড়ে ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় কেউ আটক হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন