News71.com
 Bangladesh
 06 Dec 16, 01:40 PM
 273           
 0
 06 Dec 16, 01:40 PM

সিলেবাস বহির্ভূত প্রশ্নের কারণে ছাত্রীর আত্মহত্যা ।।

সিলেবাস বহির্ভূত প্রশ্নের কারণে ছাত্রীর আত্মহত্যা ।।

নিউজ ডেস্কঃ  সিলেবাস অনুযায়ী প্রশ্ন না হওয়ায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুরাইয়া সুলতানা রিমু আত্মহত্যা করেছে। রিমুর আত্মহত্যার প্রতিবাদে ফুঁসে ওঠে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত রবিবার তারা জেলার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা-আইটিসি আবদুর রাজ্জাককে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাতদিনের মধ্যে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন পেশ করবে। শিক্ষার্থীদের অভিযোগ- গত শনিবার ওই স্কুলের নবম শ্রেণির অংক পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন করায় অধিকাংশ ছাত্রীর পরীক্ষা খারাপ হয়। চুয়াডাঙ্গার এসপি অফিসে কর্মরত সবুজপাড়ার শরিফুল ইসলাম শান্তির মেয়ে সুরাইয়া সুলতানা রিমুর পরীক্ষাও অন্যান্য সহপাঠীর মত খারাপ হয়। পরীক্ষা খারাপ হওয়ায় পরিবার থেকে বকাবকি করায় রিমু আত্মহত্যা করে। 

একাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগে বলেন, ওই স্কুলের শিক্ষক হাসানুজ্জামান হেদায়েত ও আমিরুল ইসলাম তাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করার জন্য পরীক্ষায় ফেল করিয়ে দেওয়াসহ নানা ধরনের হয়রানি করে। তারা সিলেবাসের বাইরে প্রশ্ন করায় রিমু আত্মহত্যা করেছে। এই বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেশ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন