News71.com
 Bangladesh
 06 Dec 16, 08:03 PM
 406           
 0
 06 Dec 16, 08:03 PM

সুনামগঞ্জ জামালগঞ্জে মিছিল ও পথসভা

সুনামগঞ্জ জামালগঞ্জে মিছিল ও পথসভা

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা মুক্তদিবস উপলক্ষ্যে জামালগঞ্জে মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ও কলেজ শাখার ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্টিত হয়। মিছিলটি জামালগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণ হতে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে এসে পথ সভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন। কলেজ শাখার ছাত্রলীগের নেতা মো. রাসেল আহমেদ’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা যুবলীগ নেতা আবুল আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম সোহাগ,মাহবুদুল হাসান, তারেক, আরিফ আলম লিমন, জুনায়েদ,হাবিব, সুমান, কলেজ শাখার ছাত্রলীগ নেতা প্রবাল সিন্ধু, নাজমূল, সজিব, তামিম, কামরান, তাকবির, আল আমিন, রাহুল, মুসা, সোহাগ, জুয়েল, শরীফ প্রমূখ। ##

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন