News71.com
 Bangladesh
 06 Dec 16, 08:40 PM
 310           
 0
 06 Dec 16, 08:40 PM

সংসদে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল পাস ।।

সংসদে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল পাস ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে একটি সুনির্দিষ্ট আইনের আওতায় আনার বিধান করে আজ সংসদে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬ সংশোধিত আকারে পাস করা হয়েছে।
সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন ।

বিলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নামে একটি বাহিনী গঠনের বিধান করা হয়েছে। বিলে ন্যাশনাল ক্যাডেট কোরের লক্ষ্য, দায়িত্ব ও কর্তব্য, ক্যাডেট অধিদপ্তর গঠন, অধিদপ্তরের কার্যাবলী, মহাপরিচালক নিয়োগ ও তার ক্ষমতা ও কর্তব্য, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ইউনিট গঠন এবং বিলুপ্তিকরণ, কোরের অধীন ডিভিশনসমূহ, ক্যাডেট তালিকাভুক্তি, কমিশন প্রদান, অব্যাহতি প্রদান, শৃংখলা পরিপন্থী ও অপরাধমূলক কার্য এবং ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে ।

বিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের বিধান করা হয়েছে। এতে উপদেষ্টা কমিটিকে আরও ৩জন সদস্য কো-আপট করার ক্ষমতা প্রদানের বিধান করা হয়েছে। জাতীয় পার্টির ফখরুল ইমাম, নূরুল ইসলাম ওমর, কাজী ফিরোজ রশীদ, নূরুল ইসলাম মিলন ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ২টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন