News71.com
 Bangladesh
 06 Dec 16, 08:44 PM
 333           
 0
 06 Dec 16, 08:44 PM

১২ প্রকল্প একনেকে অনুমোদন।।

১২ প্রকল্প একনেকে অনুমোদন।।

নিউজ ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে ।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি ৪১ লাখ টাকা।আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় ।
 
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, একনেক সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে ।

এতে মোট ব্যয় হবে ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৫ হাজার ৬৮  কোটি ৭৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১ লাখ ১৬ হাজার ১৬ কোটি ৩১ লাখ টাকা ।

এ ছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৬২৭ কোটি ৩৭  লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের  সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন