News71.com
 Bangladesh
 06 Dec 16, 08:47 PM
 281           
 0
 06 Dec 16, 08:47 PM

সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ২ নেতা-কর্মীসহ আটক ৬০।।

সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ২ নেতা-কর্মীসহ আটক ৬০।।

নিউজ ডেস্ক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২ নেতা-কর্মীসহ ৬০ জনকে আটক করা হয়েছে ।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা থানা ১৮ জন, কলারোয়া থানা ৮ জন, তালা থানা ৮ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে ২ জনকে আটক করা হয় ।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন