News71.com
 Bangladesh
 12 Mar 16, 08:18 AM
 646           
 0
 12 Mar 16, 08:18 AM

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১ ।।

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১ ।।

নিউজ ডেস্কঃ আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত-পরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা, এ ঘটনার প্রতিবাদে ও ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে তাৎক্ষণিক মহাসড়ক অবরোধ করেছে । এতে মহাসড়কের উভয় পাশে অনেক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে তারা দাবি করে আসছেন। এর আগেও ওই স্থানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, কিন্তু গতিরোধক নির্মিত হয়নি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেছেন দ্রুত গতিরোধক নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন