
নিউজ ডেস্কঃ হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় তাদেরকে এই দণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন আসামির আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বুধবার সকালে এই রায় ঘোষণা করে। এই রায়ের ফলে এই তিন আসামির সামনে রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবে।